Bangladesh: টিটিতে নজির বাংলাদেশের, আন্তর্জাতিক ইভেন্টে প্রথম সোনা জয় প্যাডলারদের

[ad_1]

মুখার্জি মুখার্জি: টেবিল টেনিসে আন্তর্জাতিক স্তরে নজির গড়ল বাংলাদেশের প্যাডলাররা। এতদিন সম্ভব হয়নি, সেই অসম্ভবকে সম্ভব করে নজির গড়লেন বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড়রা। মালদ্বীপে এক অনন্য কীর্তি গড়ল বাংলাদেশ। সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব -১৯ ক্যাটাগরিতে সোনা জিতলেন হৃদয়-রামিহিমরা।

তরুণদের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার সোনা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মঙ্গলবার সোনার পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এই দলের সদস্য ছিলেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ান বম ও নাফিস ইকবাল।

প্রথম তিন ম্যাচের মধ্যে হৃদয় ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬ রামহিম লিয়ান বম ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ দলকে ২-০ ফলে এগিয়ে।। নাফিস ৯-১১, ১০-১২, ৩-১১ ব্যবধানে হেরে যান। ২ ২-১ করে টাই জমিয়ে দেয় শ্রীলঙ্কা। চতুর্থ ম্যাচে রামহিম ১১-১৩, ১১-৯, ৯-১১, ৪-১১ পয়েন্টে হেরে গেলে টাই জমে যায়। ফল দাঁড়ায় ২-২।

ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় শেষ ম্যাচে যে জিতবে সোনা সেই পাবে। এমন অবস্থায় সমস্ত শঙ্কার মেঘ কাটান হৃদয়। বিপক্ষকে উড়িয়ে দেন ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ ফলে। উল্লেখ্য এর আগে পাকিস্তানকে ৩-০, স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে ৩-২ সেটে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল।। এবার শেষ ল্যাপে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করল তাদের টিটি ইতিহাসে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়।

Sources

1/ https://Google.com/

2/ https://bangla.hindustantimes.com/sports/bangladesh-won-gold-in-international-table-tennis-for-the-first-time-31652205245587.html

The mention sources can contact us to remove/changing this article

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts